কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজ শুরু।

শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুর সদরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়।

বাছাই কমিটি সূত্র জানায়, সদর উপজেলায় অনলাইনে আবেদনকৃত ১৪২ জন আবেদনকারী ও জামুকায় সরাসরি আবেদনকৃত ২৮ জন আবেদনকারীর যাচাই বাছাই করা হচ্ছে।জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ সাত্তার খানসহ সাত সদস্যের বাছাই কমিটি দিনভর মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ করবেন। যে সকল মুক্তিযোদ্ধা ইতোমধ্যে মারা গেছেন, তাদের স্ত্রী ও সন্তানদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে।

শরীয়তপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ সাত্তার খান বলেন, শান্তিপূর্ণভাবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এখনো তালিকাভুক্ত হননি। কেবলমাত্র যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাক্ষ্য প্রমাণ যাচাই করা হবে।

যাচাই-বাছাই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার এম এ সাত্তার খান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…