কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে সাবেক সিভিল সার্জনের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়া থেকে শামীম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা: মো: আব্দুল বাছিতের বাসার নিচতলায় এক্সেরুপ থেকে ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়। শামীম মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ার টেকার ও ড্রাইভার ছিলেন।

ডা: মোঃ আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথায় খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। ৪ জুলাই বৃহস্পতিবার বাসার নিচতলায় প্রচন্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোন ঈদুর বা বিড়াল মরে রয়েছে কিনা অন্যান্য কেয়ার টেকারদের খোঁজ নিতে বলেন। এসময় মোঃ সায়েম নামের একজন বাসার নিচতলায় এক্সেরুমের দরজা খুলতেই শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এসময় বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…