কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক টাঙ্গাইলের ঘাটাইলে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হলে ধর্ষককে স্থানীয়রা আটক করে বেধেঁ রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয় তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের অভিযোগে লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ (কাজীপাড়া) এলাকায় আব্দুল আলীর ছেলে মো. শাকিল (২৫)কে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

ধর্ষিতার মা জানায়, সকালে মেয়েকে হঠাৎ খুঁজে না পেয়ে ডাকা ডাকি করলে পাশের বাড়িতে চিৎকারের আওয়াজ পাই। পরে পাশের বাড়ির শাকিলের ঘর থেকে দৌড়ে আসে। জিজ্ঞাস করলে কান্না করে ধর্ষণের কথা জানায়।

স্থানীয়রা জানায়, বখাটে শাকিল একজন চিহ্নিত মাদকসেবী। এর আগেও মাদকসহ এলাকাবাসী আটক করে। শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে ডেকে নিজ ঘরে ধর্ষণ করে পরে পুলিশ অবগত করেন।

লক্ষিন্দর ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে অবরুদ্ধ দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ আটক করে।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলাল মিয়া জানান, তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…