কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় টাংগাইল জেলা যুব সমিতির বিশেষ জরুরী মিটিং হল।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় টাংগাইল জেলা যুব সমিতির বিশেষ জরুরী মিটিং ঢাকার কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরায় সমিতির সভাপতি মুকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২রা সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেঞ্জ এ ঢাকাস্থ টাংগাইল জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সভায় টাংগাইল জেলা যুব সমিতির সাধারন সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফ আজাদ, আব্দুল মোত্তালেব, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, এড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এইচ শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল আলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হাসান তালুকদা্‌র, শামীম আকন্দ, এম এস ইসলাম আকাশ সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ধনবাড়ী - মধুপুর আসনের মাননীয় এমপি জনাব ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়। এ ছাড়াও অনুষ্ঠাটি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

14088491_1195005303898755_4790289090677785402_n

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

সংগঠনের খবর

আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম সম্পাদক হায়দার

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১ সদস্য পরি…