কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রংপুরে ট্রাকচাপায় নিহত ২ জনের বাড়ি নীলফামারী


এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রংপুর ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের বাড়ি নীলফামারী জেলা সদরে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টায় নগরীর সিও বাজার এলাকায়  এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই যুবক মোটরসাইকেল যোগে নীলফামারী থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে আসার সময় নগরীর সিও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাক চাপায় শরিফুল ইসলাম নিহত হয়। আর রুবেল নিহত হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ জানান, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।


 

 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…