কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাত ৯টায় অন্ধকার হবে সারাদেশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কালরাত স্মরণে আজ সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় বন্ধ করে দেওয়া সব আলো। ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করবে ১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হবে। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই আয়োজনের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী প্রজন্মকে সেদিনের ভয়াবহতা জানাতে হবে। আলো জ্বেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কালরাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কী ভীষণ বিভীষিকার ছিল সেদিন।’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…