কাগজ২৪ — অবিচল সত্যের পথে

র‌্যার-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০১/০৮/২০২১খ্রিঃ রাত্রী ০১.১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৩২০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল হক(১৯), পিতা-মৃত আঃ রহিম, সাং-বিশ্বনাথপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…