কাগজ২৪ — অবিচল সত্যের পথে

লাইট হাউস আয়োজিত প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লাইট হাউস পাবনার আয়োজনে প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন (এমএসএম,এমএসডাব্লিউ এবং হিজড়া) ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচির আওতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় পাবনা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধ কল্পে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, ঈমাম, স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থাসহ সমাজের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।

পাবনা জেলার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার প্রদিপ্ত রায় দিপন, সাবেক সিভিল সার্জন ও পিডিসি ক্লিনিক এর পরিচালক ডা. সাইফ উদ্দিন ইয়াহিয়া, পাবনা সদর হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. রঞ্জন কুমার দত্ত, ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর।

অনুষ্ঠানটি পরিচালনা ও মাল্টিমিডিয়া উপস্থাপন করেন লাইট হাউস পাবনা জেলা প্রতিনিধি মো. ওয়াহেদুল হক পারভেজ। এ ছাড়াও এসময় এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আইএনএস এর সম্পাদক মো. হাসান আলী, আইসিডিডিআরবি প্রতিনিধি মো. রাসকিন আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…