কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাজশাহীতে লাইলা জাতের পিঁয়াজের দাম বৃদ্ধি, কৃষকের মুখে ফুটেছে হাসি

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মৌসুমের শুরুতে পিঁয়াজের দাম ভাল না পাওয়ায় প্রথমে দিশাহারা হয়ে পড়লেও বর্তমান বাজারে এই জাতের পিঁয়াজের দাম ভালো হওয়ায় পেঁয়াজ চাষিরা স্বস্তি জানিয়েছেন। মৌসুমের শেষ পর্যায়ে এসে রাজশাহীতে লাইলা জাতের পিঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি ।

এদিকে আড়ৎদাররা বলছেন, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরও কিছুদিন সময় লাগবে। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। সরেজমিনে বাগমারার ভবানীগঞ্জ হাট, দামকুড়া হাট, মুণ্ডমালা হাটসহ রাজশাহী জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে প্রথমে কৃষকরা লাইলা পিঁয়াজ তুলে হাটে বিক্রয় করতে নিয়ে এসে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থেকে প্রতি মণ ৫৫০ হতে ৬০০ টাকা দরে বিক্রয় করে চোখের পানি ঝড়িয়ে বাড়ি ফিরেছেন। তবে বর্তমানে লাইলা পিঁয়াজের বাজার প্রতি মণ ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা গেছে।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, গ্রীষ্মকালীন পিঁয়াজ উঠতে আরও দেরি আছে। এখন লীলা পিঁয়াজের ভালো দাম পেয়ে কৃষকরা আনন্দিত।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…