কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাকার ওপর লেখা, সিল মারা যাবে না

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাকার ওপর কোনধরনের সিল মারা এবং লেখালেখি করা যাবে না, বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

একইসাথে, কোনপ্রকার সংখ্যা লিখন ও অনুস্বাক্ষর দেওয়া এবং এক হাজার টাকার নোট ছাড়া অন্যকোনও নোটে স্ট্যাপলিংও করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানায়, টাকার ওপরে লেখালেখির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের ভূমিকাই বেশি। বিশেষ করে সব মূল্যমানের প্রচলনযোগ্য নোট প্যাকেট করতে সিল মারা একটি অভ্যাসে পরিণত হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে নোটগুলো ময়লা ও অচল হয়ে পড়ছে। এছাড়া একই নোটে একাধিকবার স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্ব কমে যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার ওপর না লিখে ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংকের শাখার নাম, সিল ও নোট গণনাকারী ও প্রতিনিধিদের স্বাক্ষর ও তারিখ অবশ্যই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের নোট ছাড়া অন্য কোনও মুল্যমানের নতুন অথবা পুরাতন নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। এক হাজার টাকা ছাড়া অন্য নোটগুলোর প্যাকেট ২৫ মিলিমিটার হতে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দিয়ে মোড়াতে হবে। তবে ব্যাংকগুলো ইচ্ছে করলে তাদের নোটের নিরাপত্তার স্বার্থে বিশ্বের যেকোনও দেশের উন্নত প্রযুক্তি অনুসরণ করতে পারে।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…