কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে শিবিরের ২৯ নেতাকর্মী আটক

 

 

স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড সন্তোষ দক্ষিণ পাড়ার সেনানগর এলাকার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের `মানহা ম্যানশন' নামক ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ২৯ জন ছাত্র শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় ছাত্রাবাস থেকে ১২টি পেট্রোল ও হাতবোমাসহ বিপুল পরিমাণের জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

আটকদের মধ্যে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক রয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া। এর বিস্তারিত তথ্য সোমবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…