কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শীতলক্ষ্যায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ও আজ রবিবার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশগুলো ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উদ্ধার হলেন- ঢাকার ধোলাইপাড় এলাকার তুষার আহমেদ, একই এলাকার সাইফুল ইসলাম রিপন বাবু, কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার লতিফ খান, রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার জাসিম খান ও পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার শরীফ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে নয়টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বলগেট পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরিয়ে উপরে আসেন। পাঁচ জন নিখোঁজ হন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…