কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১০ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহার পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, কার্যকরী সদস্য আলতাব হোসেন, আবুল হোসেন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মানিক খান; নূরুন্নবী, জাতীয় মহিলা শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক তুরানী বেগম, যুগ্ম আহ্বায়ক চন্দনা আক্তার চাদু, পৌর মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শায়লা আক্তার প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…