কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় বসবাসরত ৪৭জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌর চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

মেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন ইউএনও বিকাশ বিশ্বাস, উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার ও আব্দুস সোবহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। পরে মেয়র রকিবুল হক ছানা ঘোষণা দেন, গোপালপুর পৌরসভার সকল সড়কসমূহ পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…