কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে আগামি ৩১ মার্চ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সোমবার মনোননয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সব মিলিয়ে ১৫ প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেছেন।

এরা হলেন- চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই জুলফিকার হায়দার কামাল ( লেবু), উপজেলা আওয়ামী লীগের সদস্য, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) এবং বিকল্প ধারা মনোনীত প্রার্থী মোঃ আবুল হাসেম দুর্জয় (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম (কাজী বাদল), আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান এবং জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী মোঃ আমজাদ হোসেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার (বেবি বাদশা), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার (লুৎফা আনোয়ার), উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য কানিস ফাতেমা বিউটি এবং রওশন আরা আক্তার রিতা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…