কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে জাপা প্রার্থী আশরাফ সিদ্দিকীর ভোট প্রার্থনা

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার সকালে তিনি বাসাইল-সখীপুর আসনের প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের কবর জিয়ার ও তাঁর মায়ের দোয়া নিয়ে দিনব্যাপী বাসাইল-সখীপুরের বিভিন্ন এলাকায় জন সাধারনের কাছে ভোট প্রার্থনা করেন।

কাজী আশরাফ সিদ্দিকী শিক্ষা বিস্তার, বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস, মাদক এবং অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ, নারী-পুরুষসহ সকলের নিরাপত্তা নিশ্চিত, সুশাসন, এলাকার উন্নয়নের জন্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চান।

এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর সভাপতি আয়নাল সিকদার, সহ-সভাপতি ওমর সিকদার, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, পৌর যুব সংহতির সভাপতি ছানোয়ার হোসেনসহ স্থানীয় নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…