কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ শিক্ষকের মৃত্যু

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকার ঢাকা-সাগরদিঘী রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত হয়েছেন।সে উপজেলার কাহারতা মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক।কচুয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর থেকে মালবাহী একটি ট্রাক কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ওই শিক্ষকের মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…