কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে বজ্রপাত রোধে তালবীজ রোপন কর্মসূচি উদ্বোধন

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে এমএ হামিদ এর উদ্যোগে বজ্রপাত রোধে তালবীজ রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার প্রতিমা বংকী গ্রামের এ তালবীজ কর্মসূচি উদ্বোধন করা হয়। এম এ হামিদ সখীপুর শহীদ ক্যাডেট এর অধ্যক্ষ।

উপজেলা প্রতিমা বংকী তুলা তলা সড়কের পাশে তালবীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলহাজ করিম, ইউপি সদস্য আলতাব হোসেন, সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক জুলহাস গায়েন,উপজেলা ছাত্রলীগের সদস্য রাজিব আহমেদ, অগ্রবাণী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাব্বির প্রমুখ।

এ ব্যতিক্রম উদ্যোগের উদ্যোক্তা এমএ হামিদ বলেন ৮০০ তালবীজ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্বোধন হলেও এ কার্যক্রম চলমান থাকবে। গত বছর আমার নিজ উদ্যোগে প্রায় দুই হাজার তালবীজ রোপন করেছি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…