কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে স্কুল ছাত্রের ফাঁসিতে আত্মহত্যা

 

আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাংগাইলের সখীপুরে কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের সোহেল আহমেদ (১৫) নামের এক স্কুল রোব বার ছাত্র বাবা-মার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে। কচুয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও স্থানীয় কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নিহত সোহেল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাবা-মার সাথে কথা কাটাকাটি হয় সোহেলের। সোমবার সকালে পরিবারের লোকজস অনেক ডাকাডাকির পর তার রুমের দরজা না খোলায় দরজা ভেঙে গিয়ে ঘরের ধরনা সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

সখীপুর থানার ওসি মো. নাজমুল হক ভূইঁয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানো হয়েছে।

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…