কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে ৫শত ৭০মিটার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ ও মানববন্ধন

আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষপ্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘদিন সংস্কার না হওয়া সখীপুর-কচুয়া রাস্তার শিকদার রোডের মাথা থেকে খাদ্যগুদাম পর্যন্ত ৫’শ ৭০মিটার রাস্তা সংস্কার দাবিতে রাস্তা অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীরা। শনিবার দুপুর ১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই রাস্তায় টায়ার জ্বালিয়ে এ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। দীর্ঘ ৩ ঘন্টা রাস্তা অবরোধ থাকায় ওই রাস্তায় চলাচলকারী শত শত গাড়ি ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সংসস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ রাস্তাটির সৃষ্ট খাদে চলতি বর্ষায় পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ওইসব গর্তে গাড়ি আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ওই রাস্তা দিয়ে কেউ চলা করে পারে না আর রাস্তার দুপাশের প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান লুকসানে কবলে পড়ে আজ প্রায় ধ্বংসের পথে। বিভিন্ন সময়ে ওই রাস্তাটির সচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায় তুলে ধরলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরেই পড়ছেনা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কদ্দুছ বলেন- সখীপুর-কচুয়া রাস্তার ওই অংশটুকু জনবহুল এবং গুরুত্বপূর্ণ হওয়ায় রাস্তাটি পিচ ডালাইয়ের পরিবর্তে আরসিসি ডালাই করা হবে। সেটি প্রসেসিং বিলম্ভ হওয়ায় চলতি বর্ষায় এ জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…