কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে : পাবনায় তথ্যমন্ত্রী

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মির্জা ফকরুল ইসলাম যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেয়া হবে। বিষয়টি তা নয়। এগুলো সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার বিল পাস হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভাল আইন। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। আসলে সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে। বিএনপি সে বদ অভ্যাস থেকে বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সকাল ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তথ্য মন্ত্রী।
সিটি নির্বাচেন ভোটারের উপস্থিতি কমের বিষয়ে মন্ত্রী এ সময় গণমাধ্যমকে বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেইসাথে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগনের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ভোটার উপস্থিতি ছিল কম। আসলে বিএনপি অংকে ভুল করেছে।

পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে তৃণমুল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রধান বক্তার বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…