কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সবেক সাংসদ রানা'র মুক্তির দাবিতে মানবন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে কারাবন্দি সদ্য সাবেক এমপি আমানুর রহমান খান (রানা) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। গত ১৪ই জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷

সংগ্রামপুর শহীদ বাপ্পী স্মৃতী সংসদ এর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসন, সাবেক সভাপতি ডুয়েট ছাত্রলীগ ইঞ্জিনিয়ার আমিরুল হক, সন্ধাপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ বিশ্বাস, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লিগের আহবায়ক নুরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, মাহফিজুর রহমান (মজনু), সংগ্রামপুর ইউনিয়ন শাখার শহীদ বাপ্পি স্মৃতী সংসদ এর সভাপতি মোঃ তানভীর রাহাত (সনেট) প্রমুখ। এসময় সাবেক এমপি আমানুর রহমান খান রানার দ্রুত মুক্তি কামনা করেন ৷

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…