কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে পঞ্চমবার সভাপতি হলেন শাহীন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার(২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের অফিস কক্ষে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, দাতা সদস্য আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীন, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান সংগ্রাম, আকরাম হোসেন, মহিলা শিক্ষক প্রতিনিধি আঞ্জুমান আরা খাতুন, অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, মজনু মিঞা, শামীম মন্ডল, বেল্লাল হোসেন ও মহিলা অভিভাবক প্রতিনিধি বেবী খানম অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীনকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

এর আগে তিনি ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীন ১৯৯১ সালে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে সরকারি এমএম আলী কলেজ থেকে এইচএসসি, ১৯৯৫ সালে সালে সরকারি সা’দত কলেজ থেকে বিএ ও একই কলেজ থেকে ১৯৯৭ সালে এমএ পাস করেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…