কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে: আসাদুজ্জামান রিপন

বিশেষ প্রতিনিধি (পিরোজপুর) । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে। দেশে আইনের শাসন নেই। সভা সমাবেশ একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অথচ সরকার আমাদের সে অধিকার কেড়ে নিচ্ছে। আমরা কোথাও কোনো সভা সমাবেশ করতে পারছি না।
গতকাল শনিবার দুপুরে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বিশেষ সভা বর্জন ঘোষণা করে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার দেশকে কারাগার বানিয়েছে।
ripon_2
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক মাহাবুবুল হক নান্নু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান, সদস্য এলিজা জামান প্রমুখ।
তিনি বলেন, বিশেষ সভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের বেধরক লাঠিপেটা করে পুলিশ। তারপর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রদলের এম ডি শহিদুল ইসলাম রানা ও রিয়াজ সিকদার নামের এক যুবদল কর্মীকে বেধরক লাঠিপেটা করে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সভা বর্জন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান রিপন।
ripon_3

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…