কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাংবাদিক সুবর্না নদী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিকদের মানবন্ধন ও সমাবেশ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুর্বনা আক্তার নদী হত্যার প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলের সাংবাদিক সমাজ প্রতিবাদ কর্মসুচী পালন করেছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আজ ৩০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক জে সাহা জয়, ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।
বক্তারা সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলেবে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…