কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবলিক বাসে চড়ছেন? সাবধান থাকুন।

 

 

আনিকা জিনাত-

ফেসবুকে পড়ছিলাম কয়দিন আগে আর এক আপুর কাহিনী। আজকে যখন নিজের সাথে হলো ভয়াবহতাটা টের পেলাম।। মেয়ে বলে আজ এত অনিরাপদ?

আজকে ভার্সিটি থেকে আসার সময় রামপুরা থেকে রাইদা বাসে উঠি আমি আর আমার ফ্রেন্ড বাসায় আসার জন্য। অন্য সব লোকাল বাস গুলো থেকে রাইদা একটু ভালো, সিটিং সার্ভিস যাকে বলে। যাই হোক বাসে উঠে বসি। প্রায় মুগদা আসার পর আমার পাসের লোকটা নেমে যায়। আমার দুই সিটে আমি একা। বাসের সিটটা একটু নড়া চড়া করতেছিলো। ব্রেক করলে সিটটা সামনে চলে যাচ্ছিলো... হতেই পারে পাবলিক বাস। পিঠের সিট আর বসার সিট এর জয়েন্ট দুইয়ের মাঝে ফাক হয়ে যাচ্ছিলো বারবার।। হঠাত মনে হলো ঐই ফাক দিয়ে পিছের লোকটা হাত দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরে আমি পিছে লোকটার দিকে তাকায় দেখলাম। বয়স - ৪৫+ হবে। আমার তাকানো দেখে সে কিছুই বুঝলো না ভাব। আমি সরে পাশের সিটে যেয়ে বসলাম।

বাস থেকে নামার পর আমার ফ্রেন্ড বলতেছে তোর জামা ছিড়লো কেমনে? তখন দেখি এ অবস্থা! আমি তো থ! তখন বুঝলাম ঐ যে ঐ সময় মনে হইছিলো ঐ সময়ই তাইলে! তারপর রিক্সায় আমার ভেবে পাইনা কি পাইলো এটা করে, কেনো করলো? তারপর ভাবলাম পায়জামাটা দেখি তো, তখন হাত দিয়ে দেখি পায়জামা ও এত কিছু কখন কেমনে করলো। আমি কিচ্ছু টের কেমনে পাইলাম না। হাত পা কাপা শুরু হয়ে গেসে তারপর।
লোক গুলো কত ভয়াবহ- তারা এমন ব্লেড/ কেচি নিয়ে ঘুরে? তাদের এ সব করে কি লাভ হয়? পায়জামা পর্যন্ত সে সুক্ষ্ম ভাবে বাসের মত পাবলিক প্লেসে কেটে ফেল্লো। কতটা ট্রেনিং তারা পায় তাহলে?

এগুলা কি শুরু হইসে? মেয়ে বলে আজকে এত কিছু কেন আমাদের সহ্য করতে হবে?
আজকে আমার করছে এমন প্রতিদিন কতজনের করে আল্লাহ জানে.. লজ্জা / ভয়ে মেয়েরা হয়তো কথা ও বলতে পারে না।

আল্লাহ না করুক আজকে সেই ব্লেড দিয়ে শরীররে টান দিলেও আমার কাটার আগে করার কিছু ছিলো না। একটু যদি আমি বাসের মধ্যে টের পাইতাম স্যান্ডেলটা খুলে মারতাম।

সবাই একটু সাবধানে থাকবেন ।

আরও পড়ুন

জাতীয়

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় সহায়ক শক্তি হবে রাষ্ট্র: জুবাইদা রহমান

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়তে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…