কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাওয়ার পথে হযরত শাহজালাল (তৎকালীন জিয়া) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম (তালুকদার) পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাসনামলে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের এলজিআরডি মন্ত্রী হন এবং দলের মহাসচিব নিযুক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ৯০‘র স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মরহুমের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে আজ সকালে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ ও সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালি, দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে স্মরণসভা, মিলাদ ও কাঙালিভোজসহ সপ্তাহব্যাপি নানা কর্মসূচী রয়েছে।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…