কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জে যুবদলের মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকাল ১০ঃ৩০ এ দলীয় কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা যুবদল সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, "এক ব্যাক্তির প্রতিহিংসার কারণে আজ ভূয়া মামলায় দেশমাতা কারাগারে। অনেক ধৈর্য ধরা হয়েছে। এবার শুরু হয়েছে দেশমাতার মুক্তির একদফার আন্দোলন। ধাপে ধাপে আন্দোলন চূড়ান্তপথে নিয়ে যাওয়া হবে।" তিনি নেতাকর্মীদের প্রস্তুত হোয়ার আহবান জানান। এছাড়া তিনি সদ্য ঢাকার পল্টন হইতে গ্রেফতারকৃত জেলা ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেনের সবুজের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…