কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জে রুমানা মাহমুদের দলীয় নেতা-কর্মীদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ আজ ২৭/১২/২০১৯ খ্রীঃ শুক্রবার রাত্রি ৭ঃ০০ ঘটিকা থেকে ৯ঃ০০ টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

১। হোসেনপুর উত্তরপাড়া নিবাসী হারুনর রশীদের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

২। কারাবন্দী জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদিন মেন্নার বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন ও সাহস প্রদান করেন।

৩। হোসেনপুর মধ্যপাড়া নিবাসী কারাবন্দী যুবদল কর্মী শুভর বাড়িতে তার বৃদ্ধা শয্যাশায়ী মায়ের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করে এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রনেতা মোস্তফা নোমান আলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মীর্জা আবদুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস,এম, আব্দুল আলিম, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম নিপু, ইমেজ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তারা কমিশনার, শহর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ নেতা-কর্মীবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…