কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করে।

এই গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে।

উক্ত প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব জাম্মান জেবরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, শহর যুবদলের সভাপতি সজীব খান, থানা ছাত্রদল নেতা আহসান হাবিব উজ্জ্বল, আলিম খান ও শহর ছাত্রদল নেতা জুবায়ের হোসেন সুমন।

বক্তারা বিনা কারনে সবুজের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সবুজের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় লাগাতার কর্মসূচির হুশিয়ারি ও আল্টিমেটাম দেয়া হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…