কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিলেটের ছাত্রলীগ নেতা তানিম খানের হত্যার অভিযোগে গ্রেফতার হলেন জয়নাল আবেদীন ডায়মন্ড

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিলেটের টিলাগড়ে ছাত্রলীগ নেতা তানিম খানের হত্যার অভিযোগে সন্দেহ ভাজন হিসেবে জয়নাল আবেদীন  ডায়মন্ডকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ছাত্রলীগ কর্মী রুহেল আহমদ, জাকির আহমদ, সৈয়দ আবিদ ও ডায়মন্ডকে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য- রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে এলাকায় আজাদ গ্রুপের কর্মীদের হামলায় গুরুতর আহত হন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট রনজিত সরকার গ্রুপের কর্মী  তানিম খাঁন। সেখান থেকে তানিমকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…