কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল রোববার বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় সেনা সদস্য মামুন দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মামুন (২৮) এর বাড়ি গোপালপুরের নগদাশিলা ইউনিয়নের বাইশকাল গ্রামে। তিনি ঘাটাইল সেনানিবাসের ২৯ বেঙ্গল রেজিমেণ্টের একজন সৈনিক বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনা সদস্য মামুন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। হামিদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে মধুপুরগামী একটি পণ্য বোঝাই ট্রাক (বগুড়া-ট-১১-২১৮৯) তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি চালক সহ আটক করেছে। ট্রাক চালককে স্থানীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের হেফাজতে নেয়ার পর সেখান থেকে লাপাত্তা হয়ে যায় বলে জানা যায়।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, নিহত মামুন সেনাবাহিনীর ২৯ বেঙ্গল রেজিমেণ্টের একজন সৈনিক ছিলেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…