কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেভ দ্য রোড চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া আয়োজন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আকাশ-সড়ক- রেল ও নৌপথ নিরাপদ করার জন্য নিবেদিত দেশের এশমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড চেয়ারম্যান জেড এম কামরুল আনামের আরোগ্য কামনায় দোয়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ৩৩ তোপখানা রোডস্থ কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে অংশ গ্রহণ করেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, মহাসচিব শান্তা ফারজানা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ভাইস চেয়ারম্যান বিকাশ রায় প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নিরাপদ ৪ পথের জন্য নিরন্তর সমাজসচেতনতামূলক কাজের পাশাপাশি সর্বোচ্চ চেষ্টায় অগ্রণি ভূমিকা পালন করেছেন ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের পর পর দুবারের সফল চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। তিনি করোনা নেগেটিভ আসলেও তাঁর সহধর্মিনী পজিটিভ এসেছে, এমতবস্থায় আমাদের সবার উচিৎ তাঁর জন্য দোয়া করা।

মহাসচিব শান্তা ফারজানা তাঁর বক্তব্যে বলেন, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, নাটোর, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, টাঙ্গাইল, লালমনিরহাট, রাজবাড়ি, যশোর, ঝিনাইদহ, বরিশাল, মেহেন্দীগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন শাখায় দোয়া করা হচ্ছে, আমরা দেশবাসীর কাছে সেভ দ্য রোড চেয়ারম্যান-এর আরোগ্য কামনায় দোয়া প্রার্থণার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…