কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সৈয়দপুরে লাচ্ছা সেমাই কারখানায় আগুন

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুরে একটি লাচ্ছা সেমাই কারখানায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
রবিবার  দিবাগত গভীর রাতে সৈয়দপুর- নীলফামারী বাইপাস সড়কে ডায়মন্ড ফুড প্রডাক্টসের মশাল লাচ্ছা সেমাই কারখানায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। এতে কারখানায় তৈরি ৪০/৫০ মন লাচ্ছা সেমাই ও  লাচ্ছা সেমাই তৈরির বিভিন্ন উপকরণসহ প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও স্থানীয় দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রবিবারও গভীর রাত পর্যন্ত ওই লাচ্ছা সেমাই কারখানায় কারিগর ও শ্রমিকরা লাচ্ছা সেমাই তৈরি কাজ করেন। এরপর লাচ্ছা  সেমাই তৈরির কারিগর ও শ্রমিকরা কাজ শেষে কারখানা ত্যাগ করেন। পরবর্তীতে কারখানা মালিক মো. শফি রেজা কারখানাটি বন্ধ করে তাঁর নিজ বাসায় চলে যান। গভীর রাতে কারখানার মধ্যে আকস্মিক আগুনের সূত্রপাত হয়ে তা দাঁউ দাঁউ করে  জ্বলতে থাকে। সময় কারখানার ভেতরে আগুন জ্বলতে দেখে নৈশ প্রহরী চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং মালিককে খবর দেয়। পরে কারখানার মালিক আগুনের বিষয়টি  সৈয়দপুর দমকলবাহিনীর দপ্তরকে অবগত করেন। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানার মধ্যে তৈরি করে রাখা প্রায় ৪০/৫০ মন লাচ্ছা সেমাই সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনের লেলিহান শিখায় কারখানায় রাখা লাচ্ছা সেমাই তৈরি প্রধান উপকরণ ময়দা, ডালডা, তেলসহ অন্যান্য সকল সরঞ্জামাদি পড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে  কারখানার প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে কলে লাচ্ছা সেমাই কারখানাটির মালিক মো. শফি রেজা দাবি করেন।

 সৈয়দপুর দমকল বাহিনীন দপ্তর সূত্র জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত তারা অগ্নিকান্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই লাচ্ছা সেমাই তৈরি চুলার অতিরিক্ত উত্তাপ থেকে আগুনের সূত্র হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। এতে কারখানার প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…