কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন; আহত হয়েছেন তার এক বন্ধু।

আহসানগঞ্জ রেল স্টেশন এলাকায় রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সানজিদ হোসেন (১৫) উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আহত মো. ফারজিন (১৮) নাটোর সদরের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।

আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, সানজিদ ও ফারজিন বিকালে ঘুরতে বের হয়েছিলেন। এক পর্যায়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সানজিদ সেলফি তুলতে চান।

“এ সময় পেছন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দিলে সানজিদ ও ফারজিন গুরুতর আহত হন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সানজিদকে মৃত ঘোষণা করা হয়। ফারজিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…