কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কাগজ২৪ এর গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি সেলিম হোসেন এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কাগজ২৪ এর গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি সেলিম হোসেন এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হয়ে পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি প্যানোরমা হাসপাতালে ভর্তি হন।

গতকাল ১৫ আগষ্ট সাংবাদিক সেলিম হোসেন কে দেখতে আসেন টাঙ্গাইল-২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, সেলিম গত ২২ জুন সড়ক দুর্ঘটনায় মারাত্মভাবে আহত হন। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর, তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতঃপর পর্যায়ক্রমে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতাল এবং সর্বশেষ ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ৬ জুলাই আনোয়ার খান মডার্ণ হাসপাতালে সেলিমের সুচিকিৎসার জন্য তার ডান পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে ৯ আগস্ট সেলিম বাড়ি ফেরার পরদিন, তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…