কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাইফুল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উত্তর আমিরাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত সাইফুল ইসলাম (২৭) উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরি পাড়ার আব্দুস সোবহানের ছেলে। তিনি সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের মালিক। ধর্ষণের শিকার ছাত্রী কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন।

গত ১২ এপ্রিল (শুক্রবার) ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সাইফুল। পরে ১৫ এপ্রিল (সোমবার) ধর্ষিতার মা লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…