কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রেম ঘটিত কারনে বাল্য বিয়ের ছয়দিনের মাথায় পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে স্বামী রাজু(১৭)। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলা কেতকীবাড়ী ইউনিয়নের তেতুলতলা গ্রামে।
এলাকাবাসী জানায় ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের আদর্শ গ্রামের গাড়ী চালক দুলাল হোসেনের মেয়ে চান্দখানা জি,আর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দিলরুবা আক্তার দুলির (১৪) সঙ্গে একই ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের ইউসূফ আলী ছেলে রাজুর দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক। এ অবস্থায় মেয়েটি সম্প্রতি বিয়ের দাবী তুলে রাজুর বাড়িতে প্রবেশ করে অবস্থান গ্রহন করে। ফলে চলতি বছরের গত ১২ জুলাই তাদের বিয়ে হয়।
এই বিয়ে ঘটনায় রাজুর পরিবারের মধ্যে অশান্তির সৃস্টি হয়। রাজুর পরিবার তার বউ নিয়ে বাড়ি হতে বেড়িয়ে যাওয়ার জন্য চাপ সৃস্টি করে। পরিবারের গালমন্দ সহ্য করতে না পেরে রাজু আজ সোমবার সকালে আত্মহত্যার জন্য বিষ পান করে। এলাকাবাসী দ্রুত তাকে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রাজু চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য হয়ে উঠছে।

ঘটনারটির সত্যতা নিশ্চিত করে কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহরুল ইসলাম দীপু।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…