কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্বেচ্ছায় কার্ড দেখে নিষিদ্ধ!

স্পোর্টস ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে টানা দুটি হলুদ কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সার্জিও রামোস। তার বিরুদ্ধে অভিযোগ, আয়াক্সের বিপক্ষে ইচ্ছে করেই হলুদ কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। এই সংবাদ আসার আগেই ইনজুরিতে আক্রান্ত হলেন রামোস। কোপা দেল রে কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমে ব্রাজিলিয়ান সতীর্থ কাসেমিরোর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পান তিনি। এরপর মাঠেই চিকিৎসা নেন। এই ইনজুরি কতটা গুরুতর তা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে বেশ কিছুদিন হয়ত তাকে মাঠের বাইরেই থাকতে হতে পারে। এদিকে ন্যাচোও লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় নিষিদ্ধ। সবমিলিয়ে কঠিন এক সংকটেই পরে গেল রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোস চ্যাম্পিয়ন্স লিগে সামনের দুটি ম্যাচ খেলতে পারবেন না। এর অর্থই হলো, শেষ ষোলোর দ্বিতীয় লেগে আয়াক্সের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। প্রথম লেগে অবশ্য ২-১ গোলে জিতে এগিয়েই আছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…