কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দৃর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লোহাগড়া বাজার সংলগ্ন চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে।

এলাকাবাসী ও সমিতির সদস্যরা জানান, গতকাল রাত ৩তিনটার দিকে লোহাগড়া বাজার সংলগ্ন চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকান্ডে সমিতির লেন-দেনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র, টিভি, ফ্রিজ, কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে।

সমিতির সভাপতি মাসুদ রানা মুন্সি জানান, অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে। সমিতিতে প্রায় ৩ শতাধিক সদস্য বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন এবং প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পোক্ত ছিল।

পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…