কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় কৃষকলীগ নেতা খায়রুল হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার চরশিবরামপুরে কৃষকলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আব্দুল হামিদ সড়কে চরশিবরামপুর এলাকাবাসী ও জেলা কৃষকলীগের যৌথ উদ্দ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত খায়রুলের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন সহ অনেকে।

গত ৭ ফেব্রুয়ারি পাবনার চরশিবরামপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণে স্থানীয় মাদক ব্যবসায়ীরা খায়রুল ইসলামের উপর ক্ষুদ্ধ হয়ে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও তার দু;পায়ের রগ কেটে হত্যা করে।

মানববন্ধনে বক্তারা নিহত কৃষকলীগ নেতা খায়রুলের পরিবারের নিরাপত্তার দাবি সহ অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জানান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…