কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি জুয়েলের হজ্ব পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র এবং সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ভাতিজা সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের পবিত্র হজ্ব পালনের উপলক্ষ্যে রবিবার (১৪ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় রাশেদ ইউসুফ জুয়েল, তার মাতা, বাবা জেলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য ও তার সহোদর ছোটভাই তারিক ইউসুফ সুমিত যেনো সফল ভাবে পবিত্র হজ্ব পালন করে সুস্থদেহে ও নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এজন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নবনির্বাচিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিপি, মেহেদি হাসান, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চঞ্চল হাসান, দপ্তর সম্পাদক মাহবুব সহ নাসির উদ্দিন খান ভাসানী, জহুরুল ইসলাম ঝন্টু, সাংবাদিক সোহাগ লুৎফুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেলসহ যুবলীগের সকল ইউনিটের নেতা কর্মীবৃন্দ।

এসময় জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল যুবলীগ, ছাত্রলীগ ও উপস্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জনসাধারণের কাছে তার পরিবার সহ নিজের জন্য দোয়া কামনা করেন। তিনি আরো জানান আগামী ২৩শে জুলাই তিনি পবিত্র মক্কা শরীফে হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…