কাগজ২৪ — অবিচল সত্যের পথে

হজ সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস, গ্রেপ্তার ২

ফেসবুকে হজ সম্পর্কে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোহন কুমার মণ্ডল (৪০) ও শওকত গাজী (৩৬)।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মোহন বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার না করতে সুপারিশ করলে শওকতকেও গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য, মোহন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হজে মানুষ মারা যাওয়া নিয়ে তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন। যে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…