কাগজ২৪ — অবিচল সত্যের পথে

হাফিজ উদ্দিনকে কাজী আরজুর আর্থিক সহয়তা প্রদান || সবাইকে সহযোগিতার আহবান

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঙ্গুত্ব বরণকারী হাফিজ উদ্দিনের পাশে দাড়ালেন ঘাটাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আরজু। তিনি সন্ধানপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে। আজ ৯ই মে (রবিবার) সকাল ১১টায় তিনি হাফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২০হাজার টাকার অর্থ তুলে দেন। এবং গ্রামের হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি ও নগদ টাকা বিতরন করেন।

এসময় কাজী আরজু বলেন, সকলের উচিত সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হওয়া অসহায় ব্যাক্তিটির(হাফিজ উদ্দিন) পাশে দাঁড়ানো। যাতে সে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সকলের সহযোগিতাই তাকে আবার সুন্দর জীবন যাপন করার সুযোগ তৈরি করতে পারে।

সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

পঙ্গুত্ব বরণকারী হাফিজ উদ্দিন বলেন, আমরা শুনেছি ভাইস-চেয়ারম্যান খুব ভালো মানুষ। সে আমাকে সহয়তা করায় আমি খুব খুশি। আমি আবার স্বাভাবিক ভাবে হাটাচলা করতে চাই। ভাইস-চেয়ারম্যানের মতো যদি সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আমাকে আল্লাহ অবশ্যই দ্রুত সুসস্থ করবেন ইনশাল্লাহ। তাই সবার সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্ব আহত হোন হাফিজ উদ্দিন। দুই পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা খরচ বহন করতেই দারিদ্র হাফিজ উদ্দিন তার সব জমি বিক্রি করে দেন।তবুও তার চিকিৎসা শেষ করতে পারেন নাই।তার দুই পায়েই রিং পড়ানো আছে। সেই রিং খোলার মতো টাকা নেই তাদের কাছে।এখনো প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…