কাগজ২৪ — অবিচল সত্যের পথে

হায়ার স্টাডি অপর্চুনিটি এন্ড ক্যারিয়ার টিপস বিষয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস আশকোনায় ১৩ ফেব্রুয়ারি ২০২১,  শনিবার হায়ার স্টাডি অপরচুনিটি এন্ড ক্যারিয়ার টিপস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে রাজধানীর বিভিন্ন কলেজের ৬০ জনের অধিক এইচএসসি পাশ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

দিনব্যাপী এই সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি),কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিয়ারিং বিভাগের প্রধান মো. রায়হান-উল-মাসুদ, বাংলা বিভাগের প্রধান ড. মো. রকিবুল হাসান, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম, (অব.)  বিএন, আমিরজান কলেজের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা মো. জিল্লুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজের প্রিন্সিপাল জনাব আনোয়ারুল ইসলাম খান, এডিশনাল ডিরেক্টর জনাব মনোয়ারুল ইসলাম রিবেল,  ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার এর সিইও জনাব মোহাম্মদ মারুফ ফিরোজ, টেক্সটাইল বিভাগের প্রধান মো. তানজিম হোসাইন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
উচ্চশিক্ষায় কোথায়, কোন বিষয়ে পড়ালেখা করতে জীবন সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি এবং ক্যারিয়ার বিষয়ে নানা ধরণের টিপস দেয়া হয় সেমিনারে।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…