কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাগল নারিকেল গাছ খেয়েছে, সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শেরপুরের নকলায় ছাগলে নারিকেল গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আজি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজি মিয়া একই গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে। এ সময় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতের মেয়ে আফরোজা বেগম আহত হয়েছেন। এ ঘটনায় একই গ্রামের ইসমাইলের স্ত্রী শিখা বেগম (২১) ও মৃত মিজানের স্ত্রী ইতি বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ নিহত আজি মিয়াদের সঙ্গে প্রতিবেশী ইসমাইল, লিখন, সজিব, মজিদ, শওকত গংদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে প্রতিবেশী ইসমাইলের ছাগলে নিহত আজি মিয়ার নারিকেল গাছের পাতা খেয়ে ফেললে দু’পক্ষ লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে ঘটনাস্থলেই আজি মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…