কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কিশোরগঞ্জে বিতরণ হলো হুইল চেয়ার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আস্থা-৯৩ ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

জি. আর. হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, আস্থা-৯৩ ফাউন্ডেশন এর সঞ্চালনায় হাফেজ মোঃ নজরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেলে ৫টায় আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মাহবুব আলম, সদস্য, আহবায়ক কমিটি, আস্থা-৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল আলম শিপলু, ব্যবস্থাপনা পরিচালক, আলমগীর হোসেন সিটি ও সম্মানিত উপদেষ্টা, আস্থা- ৯৩ ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা।

 

আরও উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান ভুঞা, প্রধান শিক্ষক, আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল, মোঃ আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক (পরিচালক) আলমগীর হোসেন সিটি, অ্যাডভোকেট শামছুল আলম, লুৎফুল কবির, শুভ্র, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, রবিউল্লাহ্ বাতেন, নজরুল ইসলাম প্রমুখ।

১৩ জন দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…