কাগজ২৪ — অবিচল সত্যের পথে

হেট্রিক করা উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দিলেন গোপালপুর প্রেসক্লাব

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে টানা তৃতীয়বার নির্বাচিত হেট্রিক করা উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডুকে সংবর্ধনা দিয়েছেন গোপালপুর প্রেসক্লাব। শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ প্রেসক্লাবের সকল সংবাদকর্মী, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি এককভাবে মাঠে অবস্থান নিশ্চিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্ধি না থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…