কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রচনা পারভিন এর কবিতা- হেলো আমি

হেলো আমি
-রচনা পারভিন

চারিদিকে ঘিরে থাকা মানুষ গুলি
সবাই আমাকে ভালোবাসবে না,
কেউ খুব ভালোবাসবে,
কেউ করবে প্রচুর ঘৃণা।

কেউ খুব প্রশংসায় ভাসাবে।
কেউ ভীষণ সমালোচনায় ডোবাবে।

আমার বন্ধু সবাই না।
আমিও সবার বন্ধু না।

অনেক মানুষের পরিচিতা,
আর আপনজন হওয়া এক নয়।

আমার কিছু পারদর্শীতা,
কিংবা অন্যের প্রতি উদাসীনতা
হতে পারে আমার প্রতি হিংসার কারণ।
আবার কেউ কেউ দারুণ ভালোবাসায়
মাথায় তুলে রাখবে আমায়।
আবার কেউ গুরুত্ব না দিয়ে মুখ ফিরিয়ে
ছুঁড়ে দেবে আস্তাকুঁড়ে।

কেউ কেউ খুব অপেক্ষায় প্রহর গুনবে আমার জন্য।
আবার কেউ ছেড়ে যাচ্ছি বলে আনন্দ বিলাস করবে।

আমার জন্য সবাই দুঃচিন্তা করবে না,তবে অবশ্যই কারো কারো ভাবনা জুড়ে থাকব বটে।
আবার কেউ বিপদে আছি জেনেও
দূরে সরে যাবে পাশে কেটে।

জীবনে এমন কেউ তো থাকবেই যাকে নিজের কষ্ট না বল্লেও বুঝে নেবে নির্বিঘ্নে।
পাশে এসে হাত বাড়াবে।
আবার কেউ খুব কাছের হয়েও,
সব জেনেও,
অচেনা হয়েই রয়ে যায় আজীবন।

কথা দিয়ে কথা কেউ কেউ রাখবে না।
আবার কেউ থাকবে যাকে কথা দিতে হবেনা
সে এমনিতেই শত ঝামেলায় পাশে এসে দাঁড়াবে।

এ জীবন বৃক্ষের মতো , কেউ আসে যত্ন আর মুগ্ধতায়, সৌন্দর্যমন্ডিত করতে।
আর কেউ আসে ডাল ভেঙে ছাল তুলে,
অস্তিত্ব বিলীন করতে।

এখন আমিই সিদ্ধান্ত নিয়ে বেছে নেব
কাদের প্রয়োজন জীবনে,
আর কাদের থেকে মুখ ফিরিয়ে,
ঘুরে দাঁড়ানো জরুরী।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…