কাগজ২৪ — অবিচল সত্যের পথে

লিওয়াজা আক্তার এর লেখা এবং পরিচালনায় রিলিজ হলো ‘প্রেমের অমর অন্তরায়’, ‘শাস্তি’, ‘হৃদয় গভীরে’ এবং ‘বাজার’

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লিওয়াজা আক্তার এর লেখা এবং পরিচালনায় রিলিজ হলো ‘প্রেমের অমর অন্তরায়’, ‘শাস্তি’, ‘হৃদয় গভীরে’ এবং ‘বাজার’ নামক কবিতাগুলোর ভিডিও কনটেন্ট তাঁর নিজের চ্যানেল ‘লিওয়াজা আক্তার অফিসিয়াল’ এবং ‘সোনিয়া মার্ট টেলিভিশনে’ । কবিতাগুলোতে কণ্ঠ দিয়েছেন রোকসানা ও আকাশ চক্রবর্তী নির্ঝর এবং মডেলিং করেছেন লিওন খান, কল্পনা, এনি, রোকসানা এবং নির্ঝর । ‘শাস্তি’ এবং ‘বাজার’ কবিতার মডেল কল্পনা বলেন, লিওয়াজা আপুর সঙ্গে এর আগেও একটি কাজ করেছি আর সামনেও ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি কাজের কথা চলছে । আশা করছি কাজগুলো উপভোগ্য হবে ।

লিওয়াজা আক্তার শুধু তাঁর মডেলিং এবং লেখার মাঝে সীমাবদ্ধ থাকতে চান না, নিজের কনটেন্টগুলোর ভিডিওগ্রাফি এবং পরিচালনায়ও সব সময় থাকতে চান । তিনি সুযোগ দিতে চান নতুনদেরকে । নতুনদের নিয়ে কাজ করতে তিনি আগ্রহ পান বেশী । নির্মাণের পাশাপাশি লেখালেখি নিয়েও ভীষণ ব্যস্ত এ সময়ের এই জনপ্রিয় মডেল লেখক । সামনে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর উপন্যাস ‘কাম’, ‘কবির কবিতায় কল্পনা কবি’ এবং ‘এই জনমে নয় পরজনমে নয় কবি জনমে’ বইগুলি ।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…